স্টাফ রিপোর্টার: ১৮টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জাফর গ্রেপ্তার হয়েছে।
শনিবার (২২ই মার্চ) সন্ধ্যায় শংকরপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেন। সে যশোর শহরের শংকরপুর এলাকার হান্নান ওরফে তনুর ছেলে।
শনিবার রাতে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত জাফর যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাই সহ ১৮টি মামলা রয়েছে। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর শংকরপুর বাস টার্মিনাল এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের জন্য অবস্থান করছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে আদালত হস্তান্তর করা হবে।