শার্শার বহুল আলোচিত সাবেক তোতা চেয়ারম্যান গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: পতিত সরকারের দোসর ও যশোরের শার্শা ১০ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতা (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ই মার্চ) রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

তার বিরুদ্ধে নাশকতা-চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার কবির উদ্দিন তোতা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত কবির উদ্দিন তোতার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করে শাহজালাল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ। ঢাকা থেকে তাকে যশোর নিয়ে আসা হচ্ছে। দুপুরের মধ্যে তাকে আদালতে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *