সমুদ্র থাকায় আমরা যথেষ্ট ভাগ্যবান : প্রধান উপদেষ্টা

নিউজটি শেয়ার লাইক দিন

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশের সমুদ্র থাকায় আমরা যথেষ্ট পরিমাণ ভাগ্যবান। সমুদ্র বন্দর থাকায় পানিপথ আমাদের দেশের সঙ্গে বিশ্বের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের দ্বার উন্মোচিত হয়েছে।

অনেক দেশ আছে, যে দেশের সমুদ্র বন্দর নেই। সেই সব দেশগুলোতে বাণিজ্য করা অনেক কঠিন এবং ব্যয় সাধ্য। তাই আমরা আমাদের সমুদ্র বন্দরকে আরো উন্নত করে কাজে লাগাতে চাই।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের একটি সমুদ্র আছে। ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেশী রাষ্ট্র নেপাল ও ভুটানের কোন সমুদ্র বন্দর নেই। এমনকি ভারতের সেভেন সিস্টারের সাথে কোন সমুদ্র বন্দর নেই। প্রতিটা দেশের সমুদ্র বন্দর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সমুদ্র বন্দরকে উন্নয়ন করে আমরা আমাদের দেশের অর্থনীতিকে আরো প্রসার ঘটাবো।

রোহিঙ্গারা বাড়ি ফিরতে চায়, সংকটের প্রধান সমাধান প্রত্যাবাসন
রোহিঙ্গাদের সহায়তা কমে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিব

 

তিনি লবণ উৎপাদনকারীদের কাছে জানতে চান, বিদেশি আমদানিকারকরা বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী কি না। কেননা কক্সবাজারের কৃষকদের উৎপাদিত লবণ এখন রপ্তানি করার সক্ষমতা রয়েছে।

তিনি পাইলট ভিত্তিতে কক্সবাজারে বায়ু বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বায়ুশক্তির (বায়ুপ্রবাহের শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন) সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন।

স্থানীয় জনগণকে ভবিষ্যতে সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কক্সবাজার অর্থনীতির একটি বৃহৎ শক্তি এবং এটি তথ্যপ্রযুক্তিরও একটি শহর হতে পারে।

তিনি স্থানীয় জনগণের কাছে তাদের ওপর রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব সম্পর্কে জানতে চান।

মতবিনিময় সভায় কক্সবাজারের উন্নয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান উপদেষ্টার সামনে বিভিন্ন প্রস্তাব ও দাবি পেশ করেন।

 

এর আগে দুপুর ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজার পৌঁছান অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার।

এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *