শার্শা বিএনপির উদ্যোগে পুটখালী ইউনিয়নে ইফতার মাহফিল 

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে ৫নং পুটখালী ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পুটখালী ইউনিয়ন বিএনপির আয়াজনে এ ইফতার মাহফিল করা হয়।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ ৫নং পুটখালী ইউনিয়নের সব কয়টি ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

এ ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু,শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,যুগ্ন সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ,,
উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আঃ মজিদ,সহ সভাপতি শাফাউদ্দিন শাফা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন,অর্থ বিষয়ক সম্পাদক মিয়াদ আলী,উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *