স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার দায়ে চিকিৎসকের উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে মৃত্যু শিশুটির স্বজনরা উপজেলা কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার শোভন বিশ্বাসের উপর এ হামলা চালায়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন
স্থানীয়রা জানান, শিশুটি কয়েক দিন আগে মায়ের সঙ্গে জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসেন। বুধবার বেলা ১১ টার দিকে শিশুটি প্রতিবেশী হাকিম সর্দারের পুকুরের পানিতে ডুবে যায়। সাথে সাথে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। এ সময়ে সাথে সাথে শিশুটিকে চিকিৎসা না করায় শিশুটি মৃত্যু হয়। ঘটনার পরপরই রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ডাক্তার শোভন বিশ্বাস কে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময়ে তাদের সঙ্গে যুক্ত হয় হাসপাতাল এলাকার স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করেন।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিমুল রাজিব বলেন, দুপুরে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। কিন্তু রোগী সজনরা এটা না মেনে বরং উত্তেজিত হয়ে চিকিৎসক শোভন বিশ্বাসের উপর হামলা করে। এটা চরম অন্যায় বলে তিনি জানান।
অভয়নগর থানার অফিসার ইনচার্য মোহাম্মদ আলীম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে
উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে এখনো পর্যন্ত থানায় লিখিতভাবে কোন অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ করলেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।