টিফিনের টাকা দিয়ে ৫০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাব রিপোর্টার: টিফিনের টাকা দিয়ে ৫০০ জন রোজাদারের মাঝে ইফতারী বিতরণ করলো ‘মানুষের পাশে আমরা, শিক্ষার্থীদের সামাজিক সংগঠন।

মঙ্গলবার বিকাল পাঁচটার সময়ে প্রেসক্লাব যশোরের সামনে এ ইফতারী বিতরণ করেন সংগঠনটির শিক্ষার্থীরা। ইফতারী বিতরণকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো অনিক পারভেজ বলেন, যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন “মানুষের পাশে আমরা, যশোর” । সংগঠনটি রমজান মাসে দ্বিতীয়বারের মতো ৫০০ জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে। এই মহতী উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশ দাঁড়ানোর চেষ্টা করছে। সংগঠনটির সদস্যরা টিফিনের টাকা জমিয়ে, কেউ কেউ প্রাইভেট পড়িয়ে কিছু অর্থ বাঁচিয়ে শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আগামীতে এ প্রয়াস আরো বৃদ্ধি করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আদ্রিব জামান বর্ণ বলেন, “আমরা চাই সমাজের সকল স্তরের মানুষ যাতে রমজানের এই পবিত্র মাসে ইফতার করতে পারেন। আমাদের ছোট্ট প্রয়াস সমাজের অসহায় মানুষদের জন্য, যাতে তারা মাহে রমজানে রোজা থেকে ভালভাবে ইফতার করতে পারেন।”

অনুষ্ঠানে প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন , শিক্ষার্থীরা যেখানে নিজেরাই চলতে পারে না, সেখানে তাদের খরচ বাঁচিয়ে শ্রমজীবী মানুষের ইফতার দিয়ে পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। এদের পাশাপাশি যদি সমাজের বিত্তবান ব্যক্তিরা এসব শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়ায়, তাহলে পৃথিবীটা আরও সুশোভন হবে।

এছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ,সাংগঠনিক সম্পাদক সাইমা আক্তার এবং সদস্য ইয়ামিন, তাহমিদ আনজুম, তানিসা,তন্ময়,নাইম,সাকিব,মুহিন,নাছিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *