নিজস্ব প্রতিবেদক: যশোরের মাদকাসক্ত ছেলের হাতে বাবা ও ভাইয়ের হাতে ভাইসহ দু’জন খুন হয়েছে।
স্থানীয় ও পুলিশের মাধ্যমে জানা গেছে, যশোরে মাদকাসক্ত ছেলে মোহাম্মদ রবিন (২২) এর দা-য়ের কোপে শরিফুল ইসলাম (৪৫) নামে এক বাবার মৃত্যু হয়েছে।
এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার (৮ই মার্চ) ভোরে সেহেরির সময়ে জেলার উপজেলার পাতিবিলা গ্রামের উত্তরপাড়ায়। ঘটনার পরপরই ছেলে রবিন পলাতোক রয়েছে। নিহত শরিফুল ইসলাম (৪৫) পাতিবিলা গ্রামের আলী বক্সের ছেলে।
স্থানীয়রা জানান, শরিফুল ইসলাম একজন কৃষক। তার ছেলে মাদকাসক্ত রবিনের চাহিদা পূরণ করতে না পারায় পিতা ও পুত্রের মধ্যে প্রায় বিবাদ লেগে থাকত। শনিবার ভোরে শরিফুল সেহরি খাওয়ার সময়ে ছেলে রবিনের সঙ্গে বাগ বিতান্ডে জড়ায়। একপর্যায়ে রবিন গাছি দা- দিয়ে তার বাবা শরিফুলের মাথা,গলাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময়ে রবিনের সৎ মা বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও কোপাতে যায় রবিন। উপায়ান্ত না পেয়ে রবিনের সৎ মা চিৎকার দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে প্রতিবেশীরা ছুটে এসে শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশ না করার স্বার্থে কয়েকজন জানান, রবিন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। সে তার বাবার কাছে টাকা চাইলে টাকা না দিলে বাবা ছেলের মধ্যে প্রায় সময় ঝগড়াঝাঁটি হত। গতকাল সন্ধ্যা রাতে বাপ ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। সেহরি খাওয়ার সময়ে আবারো গোলযোগ শুরু হলে রবিন তার বাবা শরিফুলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রবিন মাদক সেবী। প্রায়ই সময়ে বাপ ছেলের মাঝে ঝগড়াঝাঁটি হতো। শনিবার ভোররাতে সেহরি খাওয়ার সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।। এক পর্যায়ে রবিন গাছি দা দিয়ে তার বাবাকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনা শোনার সাথে সাথে পুলিশ গঠন স্থল পরিদর্শন করেছে। ঘাতক রবিনকে আটকের চেষ্টা করা হচ্ছে। তবে অন্য কোন কারণ আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

অন্যদিকে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে আপন তিন চাচতো ভাইয়ের হাতে শহিদুল ইসলাম (৫২) নামে একজন খুন হয়েছে। নিহত শহিদুল ইসলাম জেলা সদর উপজেলার ইছালি ইউনিয়নের মনোহরপুর যোগী গ্রামের মৃত আজহার বিশ্বাসের ছেলে।
শনিবার (৮ই মার্চ) বেলা একটার দিকে জেলার সদর উপজেলার যোগী গ্রামে তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত শহিদুল ইসলামের আপন তিন চাচতো ভাই রাসেল (২৫) (শারীরিক বাক প্রতিবন্ধী), ইখলাস (৪০) ও বিল্লাল (৪৫) হোসেনকে পুলিশ আটক করেছেন। তারা যোগী গ্রামের মৃত্যু নুর ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে শহিদুল ইসলামের সাথে তার আপন চাচাতো ভাই রাসেল (২৫) (শারীরিক বাক প্রতিবন্ধী), ইখলাস (৪০) ও বিল্লাল (৪৫) হোসেনের জমির সীমানা নিয়ে গন্ডগোল হয়। একপর্যায়ে ইখলাস ও রাসেল মিলে চাচতো ভাই শহিদুল ইসলামকে কোদালের বিপরীত পাশ দিয়ে বুকে ও পিঠে বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের মর্গে রয়েছে।