শার্শায় ৪শ’ বোতল ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর:: যশোরে শার্শায় র‌্যাবের অভিযানে দু’মাদক ব্যবসায়ী আটক হয়েছে । আটককৃতরা হলো, ১। মোঃ মিজানুর রহমান (৪৯) পিতা- মোহাম্মদ আলী গাজী, সাং- ভাল্লুকঘর, থানা- কেশবপুর, ২। মোঃ মফিজুর রহমান সাগর (২৫), পিতা- মোঃ আলোট হোসেন, সাং- দক্ষিন কাগজ পুকুর, থানা- বেনাপোল পোট। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে শার্শা নাভারণ যাদবপুর রেলক্রসিং এর পাশে নূর আলমের সেলুন দোকান ঘরের সামনে থেকে এসব মাদক সহ তাদের আটক করে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা।

যশোর র‌্যাব-৬ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেঃ মাহামুদুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে এ বিপুল পরিমানের মাদকসহ তাদের আটক করা হয়। পরে তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তন্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *