নিজস্ব প্রতিনিধি: যশোর জেলা বিএনপির কাউনসিলিং সম্পন্ন হয়েছে। এতে ৭৪৮ ভোট পেয়ে সভাপতি হয়েছেন সাবেরুল হক সাবু এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন খোকন।
শনিবার কাউন্সেলিং নির্বাচনের এ ফলাফলের এ তথ্য জানিয়েছেন অ্যাডভোকেট মো. ইসহক।
যশোর জেলা বিএনপির কাউন্সিলের ফলাফল প্রকাশিত
যশোর জেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে, যেখানে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে সাবেরুল হক সাবু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মিজানুর রহমান খান পেয়েছেন ৬৬৩ ভোট এবং মারিফুল ইসলাম পেয়েছেন ৭৩ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ১৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম। তার অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মুনির আহমেদ ছিদ্দীকি বাচ্চু পেয়েছেন ৮৪৫ ভোট, বরিউল ইসলাম রবু পেয়েছেন ৭২০ ভোট এবং কাজী আযম পেয়েছেন ৭১২ ভোট।
উল্লেখ, শনিবার দুপুর ২টা থেকে আলমগীর সিদ্দিকি হলে ভোট গ্রহন শুরু হয়। ৫ টা পর্যন্ত চলে এ নির্বাচন। পরে ভোট গননা শেষে রাত সাড়ে আটটায় টাউন হল মাঠে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমান উল্লাহ আমান। এসময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত , জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।এছাড়াও এসময় নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইসহক, সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, অধ্যক্ষ মকবুল হোসেন, ডা. এস এম রবিউল আলম এবং সাংবাদিক সাইফুল ইসলাম সজল উপস্থিত ছিলেন