যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে যশোর এমএম কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত হন।

শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনতা।

রাত ১২টা এক মিনিটে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপর শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকীসহ পুলিশের কর্মকর্তারা, এমএম কলেজ কর্তৃপক্ষ, যশোর জেলা বিএনপিসহ দলের বিভিন্ন ইউনিট, সাংবাদিক ইউনিয়ন যশোর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যশোর শিক্ষাবোর্ড, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, গণপূর্ত বিভাগ, পিবিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এ ছাড়া অসংখ্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের পর এই প্রথম এমএম কলেজের ঐতিহাসিক শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। গত কয়েক বছর পুরাতন কসবায় এলাকায় নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হতো। তবে বিএনপি, বিপ্লবী কমিউনিস্ট লীসহ কয়েকটি রাজনৈতিক দল এমএম কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারেই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *