খুলনায় প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন 

নিউজটি শেয়ার লাইক দিন

খুলনা প্রতিনিধি: খুলনায় প্রকাশ্যে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা ২২তলা ডেল্টা ভবনের সামনে এ ঘটনা ঘটে। তিনি একটি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহত আল আমিন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্ৰামের আইয়ুব আলী শেখের ছেলে।

নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে আল আমিন কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মোটরসাইকেল থেকে তিনি পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *