“হটাও ইউনুস,বাচাও দেশ’ লিফলেট বিতরণে ধরা দুই ছাত্রলীগ কর্মী, আড়াই ঘন্টা পরে ওসি বললেন আমি কিছুই জানি না !

নিউজটি শেয়ার লাইক দিন

“হটাও ইউনুস,বাচাও দেশ”সম্বলিত লিফলেট বিতরণে ধরা দুই ছাত্রলীগ কর্মী, আড়াই ঘন্টা পরে ওসি বললেন আমি কিছুই জানি না !

নিজস্ব প্রতিবেদক: “হটাও ইউনুস,বাচাও দেশ”সম্বলিত লিফলেট বিতরণে ধরা খেলেন দুই ছাত্রলীগ কর্মী। ২ ঘণ্টা ৪৫ মিনিট পরে সত্যতা যাচাই থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কিছুই জানিনা।

মঙ্গলবার (৪ই ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাশবাড়ীয়া বাজারে লিফলেট বিতরণকালে পুলিশ তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি বাঁশবাড়িয়া গ্রামের আব্দুর রশিদ মোড়লের ছেলে ছাত্রলীগ কর্মী ও সাবেক এমপি আজিজুল ইসলামের সমর্থক সুজন হোসেন (২৩) ও একই এলাকার মৃত হযরত আলীর ছেলে আলী হোসেন (৪২)।

বিষয়টি নিয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। তবে তাদেরকে আটক করা হয়েছে কিনা তা আমি এখনো জানি না। তবে প্রায় তিন ঘণ্টার মধ্যেও রাষ্ট্রবিরোধী কাজে ছাত্রলীগ কর্মীদের আটকের বিষয়টি না জানার কারণ জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কাউকে কৈফিয়ত দেবো না। আপনার বেশি কিছু জানার প্রয়োজন থাকলে চিংড়ি বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জকে ফোন করে জানেন। না হলে পুলিশ সুপারকে ফোন দেন বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *