বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, প্রভাব বিস্তার, শিক্ষার্থীর ওপর হামলা এবং নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
রোববার (২ ফেব্রুয়ারি) জেলার নওয়াপাড়া হাইস্কুল গেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন করেন, রাকিব পাটোয়ারীর অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী সহযোদ্ধাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়েছে। নারীদের প্রতি এই অবমাননাকর আচরণ সামাজিক ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য। প্রশাসনের কাছে এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ও জোর দাবী জানান।
বক্তারা আরও বলেন, ৩১ জানুয়ারি রাতে কম্পিউটাল লিটল জুয়েলস স্কুল প্রাঙ্গনে রাকিব পাটোয়ারী এবং অপূর্ব সাহার নেতৃত্বে শিক্ষার্থী ইমনের ওপর হামলা চালানো হয়েছে। যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সদস্য মোঃ রফি আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান, হামলার শিকার ভুক্তভোগী ইমন, এবং ছাত্রনেতা হৃদয় ফারাজিসহ স্থানীয় শিক্ষার্থীরা।