স্টাফ রিপোর্টার: যশোরের নওয়াপাড়ায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কাই সার বোঝাই ট্রাক চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।
এতে ওই ট্রেনের ইঞ্জিন ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২ই ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে নওয়াপাড়ার ভৈরব ব্রীজ সংলগ্ন সড়কের অবৈধ রেলক্রসিংয়ে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর আধাঘন্টা রেল চালাচল বন্ধ থাকলেও ট্রেনটি পরীক্ষা নিরীক্ষা শেষে আবারও ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় বলে জানিয়েছে যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসটি নওয়াপাড়ার ভৈরব ব্রীজ এলাকা অতিক্রম করছিল। এমন সময় ভৈরব সেতুর অপরপ্রান্তে বড় বাড়ির ঘাট থেকে বিএডিসির সরকারি সার বোঝাই করে একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১২৪৬০) যশোর-খুলনা মহাসড়কে উঠছিলো। এমন সময় ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। তবে ট্রাকের চালক ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে নেমে পড়ায় কোনো প্রাণহানি ঘটে নি।
যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হক জানান, ‘ট্রেন আর ট্রাকের ধাক্কায় কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আধা ঘন্টা ট্রেনটি পরীক্ষা নিরীক্ষা শেষে ঢাকার উদ্দেশ্যে পূণরায় যাত্র শুরু করে। অবৈধ রেল ক্রসিং এর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।