যশোরে ট্রাকের চাঁপায় ভ্যানের দুই যাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুর মালবাহী ট্রাকের চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানের আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২৮শে জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনিরামপুর উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) ও মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫)। আহতরা হলেন, নড়াইল জেলার জাহির হোসেন’র স্ত্রী মিম খাতুন (২২) ও তার এক বছর বয়সী শিশু কন্য। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে
স্থানীয়রা জানান, যশোরগামী মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যান সড়ক পারাপার হওয়ার চেষ্টাকালে ইঞ্জিন চালিত ভেনটিকে চাপা দেয়। সংঘর্ষের ফলে ভ্যানটি চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক মুসলিম মারা যায় ও হাসপাতালে নেওয়ার পর ভ্যানের যাত্রী রুপা বেগমের মৃত্যু হয়।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানোর পর রুপা নামে অপর এক গৃহবধুর মৃত্যু হয়।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক ও সহকারী চালক আগে থেকেই পালিয়ে যায়। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।