৬৮% বাস-ট্রাকচালক কানে শোনেন না: রিজওয়ানা

নিউজটি শেয়ার লাইক দিন

ডেক্স নিউজ: অন্তর্র্বতীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার মতো এত আওয়াজের শহর পৃথিবীতে আর কোথাও নেই। শব্দদূষণ ও বায়ুদূষণে আমরা এক নম্বর। বাংলাদেশের বাস বা ট্রাকের ৬৮ ভাগ ড্রাইভার কানে শোনেন না।

মঙ্গলবার (২১ই জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এব কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, আগামী মাস থেকে আমরা হর্নের ক্যাম্পেইন শুরু করব। সেখানে ছাত্র-ছাত্রীদের পাশে চাই।

রিজওয়ানা হাসান বলেন, পলিথিন বন্ধের কাজ ২০০২ সাল থেকে শুরু হয়েছে। এরপর যখন ২০২৪ সালে আমরা আবার কাজটি শুরু করলাম, অনেকেই আমাদের উৎসাহ দিচ্ছেন। অনেকেই আবার মনে করছেন, কাজটি কেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না। একটু অধৈর্য হয়ে যাচ্ছেন। অনেক নেতিবাচক কথা আমাদের শুনতে হয়। এটি কোনো সমস্যা নয়।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা দেখোনি, আমরা দেখেছি, আমাদের বাবাদের পাটের চটের ব্যাগ নিয়ে বাজারে যেতে। বাংলাদেশে একটি তর্ক শুরু হয়ে গেছে যে বিকল্প নেই। এটি ঠিক না। প্রথাগতভাবেই পলিথিনের বিকল্প বহুকাল আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। আমাদের বাবারা যেটা নিয়ে বাজার করতে গেছেন, সেটিই আ মাদের বিকল্প।

তিনি আরও বলেন, আমরা শুধু পলিথিন শপিং ব্যাগ নিয়ে কাজ শুরু করেছি। এটি সবার স্বার্থে বন্ধ করতে হবে। না হলে আমরা আমাদের মাটি, নদী, লেক, বাঁচাতে পারব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *