খেজুরের গাছ  ভেঙে গিয়ে গাছির মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:  যশোরের কেশবপুরে খেজুরগাছ কাটতে গিয়ে গাছ ভেঙে পড়ে আবুল হোসেন খাঁ (৬২) নামে এক গাছির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১শে জানুয়ারি) বিকেলে উপজেলার বেলকাটি গ্রামে খেজুরগাছ কাটার সময় দুর্ঘটনাবশত গাছের মাঝের অংশ ভেঙে নিচে পড়ে তিনি আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান। তিনি বেলকাটি আমির হোসেনর ছেলে।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বুলু বলেন,আবুল হোসেন খাঁ কৃষিকাজ করার পাশাপাশি দীর্ঘ কয়েক বছর ধরে শীত মৌসুমে রস সংগ্রহের জন্য নিজেদের খেজুরগাছ কাটতেন। তিনি গুড় পাটালি বিক্রি করে ও জীবন চালাতেন।

আবুল হোসেনের ছেলে ইয়াকুব আলী বলেন, বাবা খেজুরগাছ কাটছিলেন, তার পাশেই আমি কৃষিকাজ করছিলাম। গাছ ভেঙে নিচে পড়ামাত্রই দেখতে পেয়ে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আমিনুর মোহাম্মদ গাজী বলেন, দুর্ঘটনা বশত মৃত্যু হাওয়ায় তার পরিবার মৃতদেহ পারিবারিকভাবে দাফন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *