বেনাপোলে রেললাইনের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে নতুন রেললাইন নির্মাণের লক্ষে রেললাইনের দুই ধার থেকে অবৈধ স্থাপনা ও বস্তি ঘর উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী বেনাপোল স্থলবন্দরের ছোট আঁচড়া মোড় হয়তে ভবেরবেড়ের শেষ সীমানা পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

দীর্ঘদিন ধরে যারা রেললাইনের ধারে বসবাস করে আসছিলেন উচ্ছেদের ফলে ভুক্তভোগী পরিবারগুলো তাদের পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন। এই শীতের মধ্যে শিশুও ছেলেমেয়েদের নিয়ে নিয়ে খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন।

বেনাপোল রেলওয়ে টিটি মাস্টার পারভীন আক্তার বললেন,গত দুই দিন ধরে নতুন রেলরলাইনের কাজ করার জন্য ছোট আঁচড়া মোড় হইতে ভবেরবেড় গ্রামের বড় মসজিদ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নতুন লাইনের নির্মাণ কাজ পেয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানি। অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে কাজ করা যাচ্ছিল না। অবৈধভাবে রেলওয়ের জায়গায় মুক্ত করতে দখলদারদের এক মাস আগেই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা দখলমুক্ত না করায় ঈশ্বরদী পাকশী ও যশোর রেল কর্মকর্তাদের সমন্বয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *