বেনাপোলে ১২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরের বেনাপোলে ১২৫ বোতল ফেন্সিডিলসহ আবু সাঈদ (২৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে বেনাপোল উত্তর বারোপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
শুক্রবার (১৭ জানুয়ারী) ভোর ৫ টার দিকে দক্ষিন বারপোতা গ্রামের শাহাদাৎ মাষ্টারের বাড়ীর সামনে বেনাপোল পোর্ট থানার পুলিশের এসআই আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, আটক আবু সাঈদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। শুক্রবার ভোরে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বিপুল পরিমাণ পেন্সিল নিয়ে আবু সাঈদ দক্ষিণ বারোপোতা গ্রামের শাহাদাত মাস্টারের বাড়ির সামনে অবস্থান করছে। এ সময়ে এসআই আমিরের নেতৃত্বে একটি পুলিশের একটি চৌকস দল সেখানে পাঠালে তারা তাকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ সহ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।