সাতক্ষীরা সীমান্ত পাচারের সময় স্বর্ণের বার ও নগদ টাকা সহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

সাতক্ষীরা সীমান্ত পাচারের সময় স্বর্ণের বার ও নগদ টাকা সহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সীমান্ত পাচারের সময়ে ৫৪১ ওজনের দুইটি স্বর্ণের বার ও নগদ৭২ হাজার ৫০০ টাকাসহ তজিবুর রহমান (৪৩) নামে এক পাচারকারী আটক হয়েছে।

রোববার বেলা সাড়ে বারোটার দিকে জেলার তলুইগাছা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে এসব স্বর্ণ ও টাকা সহ আটক করেন।। সে সাতক্ষীরা জেলার সদর উপজেলার সাতানী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি। জি

তিনি বলেন, আটক তজিবুর সাতক্ষীরা অঞ্চলের চিহ্নিত জোড়া ঘরবাড়ি। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখ ফাঁকি দিয়ে স্বর্ণ ও অর্থ পাচার করে আসছিল। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার তলুইগাছি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশি চালিয়ে দুটি স্বর্ণের বার ও ৭২৫০০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে স্বর্ণ ও অর্থ পাচারে মামলা দিয়ে সাতক্ষীরা কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং উদ্ধারকৃত স্বর্ণ ও অর্থ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *