তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: বেনাপোল বন্দর দিয়ে দেশে তিনটি ভারতীয় ট্র্যাকে করে ১০৬ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে বেনাপোল ভিকেল টার্মিনাল হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন এসব চাল বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবির তরফদার।
কাস্টম সূত্র থেকে জানা যায়, ভারতের সুধারাম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান এসব চাল বাংলাদেশের রপ্তানি করেছেন। আমদানি কারক যশোরের মাহবুব আলম ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠান। প্রতি টন ৪৬৫ টাকা মূল্য আমদানি করা হয়েছে। এসব চালের ক্লিয়ারিং এন্ড ফরডিং এজেন্ট হিসেবে আছেন হোসেন আলী এন্ড সন্স।
বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবির তরফদার (ট্রাফিক) বলেন, সকালে বন্দরের ভিকেলস টার্মিনালে তিনটি ভারতীয় ট্রাকে করে ১০৬ টন চাল প্রবেশ করেছেন। এরপর কাস্টমসের কার্যাবলী সম্পাদন করে মালামাল গুলো আমদানি কারকের ঘরের উদ্দেশ্যে যাবেন।
বিষয়টি নিয়ে বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। তাই দ্রুত এসব চালের ক্লিয়ারেন্স দেওয়া হবে বলে তিনি জানান।