define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); যশোরে পিয়াল হত্যাকান্ড: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-২ - novanews24 novanews24 https://www.novanews24.com/

যশোরে পিয়াল হত্যাকান্ড: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-২

নিউজটি শেয়ার লাইক দিন

যশোরে পিয়াল হত্যাকান্ড’ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-২

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার যুবদল কর্মী পিয়াল হত্যা মামলার  প্রধান আসামী ছাত্রদল নেতা শামীম ও মেহেদীকে গ্রেপ্তার হয়েছে।

গতকাল সোমবার রাতে খুলনার চুকনগর ও ঝিনাইদের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে যশোর র‍্যাব-৬ এর সদস্যরা।

মঙ্গলবার সকালে যশোর র‍্যাব-৬ যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত শামীম রেজা (৩২) যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলেও যুবদলের আহবায়ক।  মেহেদী হাসান (২৪) একই গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলেও বিএনপির একজন সক্রিয় কর্মী।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল বলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল হাসান গত ৯ নভেম্বর দুপুর ১টার দিকে ঝিকরগাছা বাজারে কাজ শেষে বাড়ির ফিরছিলেন। পথিমধ্যে মিতালী সিনেমা হল রোডে পৌঁছালে দুর্বৃত্তরা পিয়ালকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এ সময় পিয়াল দৌড়ে ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ে অবস্থান নেয়। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, পিয়ালের বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ ছিল।গ্রেপ্তারকৃত আসামিদের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে।

থানায় হত্যা মামলার আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করছে করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *