যশোরে ভাড়াটিয়ার হাতে ঘর মালিক খুন

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে ভাড়াটিয়ার হাতে শাহানারা বেগম ওরফে ছানা (৫০)  এক নারী ঘর মালিক খুন হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ভাড়াটিয়ার ঘর থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে যশোর কোতোয়ালী থানা পুলিশ।

ওই নারী যশোর সদর উপজেলার শেখহাটি  আদর্শ পাড়া এলাকার আতিয়ার রহমানের স্ত্রী। বিষয়টি নিষেধ করেছেন

স্থানীয়রা জানান, তার স্বামী আতিয়ার রহমান পেশায় একজন ইজিবাইক চালক। গতকাল সকালে শাহানারা বেগম ওরফে ছানা  তার স্বামী আতিয়ারের ইজিবাইকে করে চিকিৎসার জন্য ডায়াবেটিস হাসপাতালে যান। সেখান থেকে ফেরেন দুপুরে। এরপর খাওয়া দাওয়া করে স্বামী আতিয়ার ইজিবাইক চালাতে বাইরে বের হয়ে যান দুপুর আড়াইটার দিকে। রাতে বাড়িতে এসে স্ত্রী কে না পেয়ে আশেপাশের বাড়িতে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও না পেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ভাড়াটিয়া বাবলার (৩০) তালা মারা ঘরে উঁকি দিয়ে রক্তাক্ত কাপড় দেখা যায়। পরে ট্রিপল নাইনে পুলিশকে খবর দিলে সকাল সাড়ে দশটার দিকে যশোর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ছানা বেগমের মৃতদেহ উদ্ধার করেন। আরো জানা গেছে ভাড়াটিয়া বাবলা একজন মাদকাসেবী। সে যশোর সদর উপজেলার তালবাড়িয়া এলাকার হাসান আলীর ছেলে। মাস তিনেক আগে ওই নারীর টিনশেড বাড়ি ভাড়া নিয়ে সপরিবারে থেকে রাজমিস্ত্রির জোগাড়সহ বিভিন্ন ধরনের কাজ করতো। মাদকাসেবী হওয়ায় তার ঘরে বিভিন্ন সময় লোকজনে যাতায়াত ছিল। বিষয়টি নিয়ে বাড়ির মালিক সানোয়ারা বেগম ছানার সঙ্গে তার কয়েকবার গোলযোগ হয়েছে। এমনকি ওই ওই নারী পহেলা অক্টোবরের মধ্যে তার বাড়ি ছেড়ে দেয়ার ও নির্দেশ দেন।

১ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রিপল নাইন এর মাধ্যমে আমরা খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই নারীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি ভাড়া নিয়ে ও বাসা ছেড়ে দেয়ার বিষয়ে ওই মহিলার সঙ্গে বাবলার কথা কাটাকাটি হয়। তার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অন্য কোন ঘটনা আছে কিনা সে বিষয়ে পুলিশের একটি টিম তদন্তের জন্য মাঠে রয়েছে এবং আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *