ভবদহের পানি নিষ্কাশনের দাবিতে যশোরে বিক্ষোভ

নিউজটি শেয়ার লাইক দিন

ভবদহের পানি নিষ্কাশনের দাবিতে যশোরে বিক্ষোভ  কর্মসূচি

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরের ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্তরা।

রোববার দুপুরে ভবদহে টিআরএম চালু, আমডাঙ্গা খাল সংস্কার, হরি, শ্রী, টেকা, মুক্তেশ্বরী নদীর সঙ্গে ভৈরবের সংযোগ, ২১ ও ৯ ভেন্টের মাঝ দিয়ে সরাসরি নদী সংযোগ, নদী ও খালের ওপর সব ধরনের পাটা-বাঁধ অপসারণের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পরে কমিটির একটি প্রতিনিধিদল যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামের কাছে স্মারকলিপি দেন। এ সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, তাদের দাবি প্রধানম উপদেষ্টার কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে। এর আগে দুপুর ১২টার দিকে ভবদহ অঞ্চলের কয়েকশ নারী-পুরুষ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজির হন।

অবস্থান কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘তিন মাস ধরে আমাদের অঞ্চলে জলাবদ্ধতার সমস্যা চলছে। এরই মধ্যে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলের ক্ষেত, মাছের ঘের। পানি উঠেছে ঘরবাড়িতে। এ অবস্থায় চরম দুর্ভোগে রয়েছে জেলার ৪০ গ্রামের কয়েক লাখ মানুষ।

তারা বলেন, ‘এমন অবস্থা চলতে থাকলে এ অঞ্চলের মানুষ নিঃস্ব হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের রাজপথে থাকতে হবে।

ভিডিও দেখতে ,এখানে ক্লিক করুন

ক্ষতিগ্রস্তরা অভিযোগ করে বলেন, ভবদহের সমস্যা প্রায় ৬০ বছরের। জলাবদ্ধতা নিরসনের নামে জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা লুটপাট ও বাণিজ্য করে চলেছেন। স্থানীয়রা এর থেকে পরিত্রাণ পেতে স্থায়ী সমাধান চান। এজন্য সেনাবাহিনীর মাধ্যমে পরিকল্পিত জোয়ারাধার প্রকল্প বাস্তবায়ন ও পানি বের হওয়ার অন্যতম পথ আমডাঙ্গা খালটি ফের খননের মাধ্যমে প্রশস্ত করার দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল করিব জাহিদ, আহ্বায়ক রনজিৎ বাওয়ালি, সদস্য সচিব চৈতন্য পাল, আব্দুল হামিদ গাজী, শিবপদ বিশ্বাস, কার্ত্তিক বকসি, ভগিরথ হালদার, দীপঙ্কর বকশি, কমল মধু, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *