নিজস্ব প্রতিবেদক: একদিনের ব্যবধানে বেনাপোলে ২.৩৫০ কেজি ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ কদম আলী (৩৫) নামে আরো একপাচারকারী আটক হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।
আটক কদম আলী বেনাপোল পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে। এর আগে গতকাল বেলা ১১ টার দিকে বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্টে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে চার কোটি টাকা মূল্যের ১৯ টি বারসহ হাফিজ মোল্লা নামে একজন কে আটক করেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল বাজারের কাঁচাবাজার এলাকা থেকে তাকে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বুধবার দুপুরে গোপন সংবাদ এর মাধ্যমে জানতে পারি যশোর জেলার বেনাপোলের প্রধান সড়কে কাঁচাবাজার এলাকায় এক লোক স্বর্ণ নিয়ে পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় বেনাপোল বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ তাকে হেফাজতে নেয়। পরে তার প্যান্টের পকেটে তল্লাশি করে কসটেপ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ টি (২৪ ক্যারেট) স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২.৩৫০ কেজি এবং যার সিজার মূল্য ২, কোটি ৩৮ লাখ টাকা। পরে আটকৃত কদম আলীর বিরুদ্ধে স্বর্ণ প্রচারের মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত মামলা দিয়ে আসামিকে থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন।