তরিকুল ইসলাম মিঠু,যশোর: যশোরের বেনাপোলে ৪ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ১৯ টি স্বর্ণের বারসহ মাহফুজ মোল্ল্যা (২৬) নামে এক পাচারকারী আটক হয়েছে।
মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে জেলার বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এ বিপুল পরিমানের স্বর্ণের বারসহ তাকে আটক করতে সক্ষম হয়।
আটক মাহফুজ মোল্ল্যা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বড়দিয়া গ্রামের হাসমত উল্ল্যাহার ছেলে। জব্দকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৫৫৭ গ্রাম।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নেরর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের আটকের লক্ষ্যে আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ জোরদার করা হয়। তারই অংশ হিসেবে মঙ্গলবার আমড়াখালি চেকপোষ্টে যশোর হতে বেনাপোল গামী যাত্রীবাহী একটি বাসে তগল্লাশী করে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহের কোমরে কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ টি (২৪ ক্যারেট) স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ১৯ টি’র সর্বমোট ওজন ৪.৫৫৭ কেজি এবং যার সিজার মূল্য ৪ কোটি প্রায় ৬২ লাখ টাকা।

এছাড়াও আমড়াখালী চেকপোস্ট আরো একটি অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ জন (মহিলা) কে আটক করতে সক্ষম হয়। অপার দু’টি অভিযানে ১২ বোতল বিদেশী মদসহ ১ জন ভারতীয় নাগরিক ১০০ বোতল ফেন্সিডিল ও ২৯ বোতল বিদেশী মদ আটক জব্দ করতে সক্ষম হই।
জব্দকৃত স্বর্ণ ট্রেজারীতে জমা করা হয়েছে। এবং আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচার ও মাদক আইনে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।