যশোরে বজ্রপাতে সাংবাদিকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

কুয়াদা প্রতিনিধি: যশোরের কুয়াদা প্রেসক্লাবের সদস্য ও সাবেক দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার সাংবাদিক মফিজুর রহমান টিটো (৪২)’র বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে যশোর সদরের সিরাজসিংগা গ্রামের আব্দুল আজিজ সরদার ওরফে মেজের ছোট ছেলে।

জানা যায়, সাংবাদিক টিটো শনিবার রাতে সিরাজসিংগা গ্রামের নিজ বাড়িতে পানি অপসারণের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রবিবার জোহরবাদ সিরাজসিংগা সরদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন; কুয়াদা প্রেসক্লাবের সাংবাদিক প্রভাষক রমজান আলী, মাস্টার মোজাম উদ্দীন, জাকির হোসেন, আকবার আলী, ইমরান খান রকি, শামিম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *