যশোরে আ:লীগ ক্যাডারের ভাইকে গলা কেটে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:  যশোর জাহাঙ্গীর আলম মিঠু (৩২) নামে এক আওয়ামী লীগ ক্যাডারের ভাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৯ই আগস্ট) রাতে শহরতলীর বাহাদুরপুর আড়পাড়ায় এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার মোদাচ্ছের আলীর ছেলে।

স্থানীয়রা জানান,নিহতের ভাই ডিটু ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুনের কবির হোসেন তুহিনের ক্যাডার। সে চেয়ারম্যানের শক্তি ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি সহ নানা অপরাধী যুক্ত ছিল।

স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মিঠুকে তার বন্ধুরা চা খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরে শনিবার সকাল ৬টার দিকে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী তার মরদেহ দেখতে পান। তার গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানান তারা।

যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হত্যা কারণ ও খুনিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *