এসআইকে ঝুলিয়ে পিটিয়ে হত্যা , ওসি নিখোঁজ

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকা অফিস: রাজধানীর যাত্রাবাড়ী থানায় উৎসুক জনতা হামলা চালিয়েছে ব্যাপক ভাংচুর করেছে।

এ ঘটনায় এক পুলিশের এসআই কে উপস্থিত জনতা পেয়ে হাকে পিটিয়ে হত্যা করে। পরে তারা কাজলা ওভার ব্রিজে মাঝ রশিতে ঝুলিয়ে রাখে।। তবে থানার ওসি নিখোঁজ রয়েছে। সোমবার (৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে থানার ওসি আবুল হাসান এ ঘটনার পর থেকে নিখোঁজ। তাকে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে জানতে ওয়ারী বিভাগের ডিসি শাহ ইকবাল হোসেনকে কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এক যুবক সেই ভিডিওর ওপর কন্ঠ দিয়ে বলছেন-যাত্রাবাড়ী থানার পুলিশকে এইমাত্র লোকজন মেরে কাজলা ওভারব্রিজের ওপর ঝুলিয়ে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *