আবারো সভাপতি জাহিদ-সম্পাদক তৌহিদ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে আবারো সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান তৌহিদ  নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ই জুলাই) ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। এর আগে উৎসব মূখর পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৮৬ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটি তথ্যমতে, সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাহিদ হাসান টুকুন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফারাজী আহমেদ সাঈদ পেয়েছেন ২২ ভোট। সহ-সভাপতি দুটি পদে ওহাবুজ্জামান ঝন্টু ৪৬ ভোট ও শেখ দিনু আহমেদ ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আব্দুল্লাহ হুসাইন ৩৫ ভোট ও সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ ৩৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আহসান কবীর পেয়েছেন ৩৮ ভোট। কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান রিপন ৩৮ ভোট পেয়েছেন। দফতর সম্পাদক পদে আব্দুর কাদের ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী তহীদ মনি ৩৭ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মুনির পেয়েছেন ২৮ ভোট।

কার্যনির্বাহী সদস্য ৬টি পদে বিজয়ীরা হলেন, শহিদ জয় ৬১, হাবিবুর রহমান মিলন ৫৫, সফিক সায়ীদ ৫২, সাইফুর রহমান সাইফ ৪৯, শিকদার খালিদ ৪৬, আব্দুল ওয়াহাব মুকুল ৪৫। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এহসান উদ দৗলা মিথুন ৪৪ ভোট ও মোকাদ্দেছুর রহমান রকি ৩৯ ভোট। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন যুগ্ম সম্পাদক এসএইচএম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ।

এর আগে ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের নির্বাচন উপলক্ষে সকাল থেকে সাংবাদিকদের মিলমেলায় ক্লাব চত্বরে উৎসবের আমেজ সৃষ্টি হয়। ক্লাবেরর সদস্য ছাড়াও ভোট উৎসবে অংশ নেয় পুলিশের শীর্ষ কর্মকর্তারা, রাজনীতিক, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা। দিনভর খাওয়া দাওয়া আড্ডায় অন্যরুপ নেয় ক্লাব চত্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *