ঝিকরগাছায় ঘরের গ্রিল কেটে নারীকে হত্যা
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় ঘরের গ্রিল কেটে ফেরদৌসী খাতুন (৪৫) নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি তিনি ঝিকরগাছা নাওলি গ্রামের আলতাব হোসেনের স্ত্রী। এ ঘটনায় মেয়ে জান্নাতি খাতুন(১১) গুরুতর আহত হয়েছেন। তার বুকের ডান দিকে ছুরিকাঘাত করা হয়েছে।
শনিবার (১৪ই জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার নাওলি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তবে তাকে কি কারণে কারা হত্যা করেছে এ বিষয়ে ঝিকরগাছা পুলিশ এখনো নিশ্চিত করে কিছুই জানাতে পারেননি।
নিহতের প্রতিবেশী নিলুফা মেয়ে জান্নাতুলের বরাত দিয়ে জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘরের গ্রিলগেটে ঘরের ভিতরে প্রবেশ করেন দুর্বৃত্তরা। এ সময়ে ফেরদৌসী খাতুন তাদেরকে দেখে ফেলার সাথে সাথে তাকে উপযুক্ত পরিভাবে কুপিয়ে হত্যা করেন। মেয়ে জান্নাতি মাকে বাঁচাতে গেলে তাকে ও উপযুক্ত পরিভাবে কুপিয়ে গুরুতর আহত করেন। তার আত্মচিৎকারে নিলুফা ঘরের বাইরে বের হয়ে এই অবস্থা দেখতে পায়। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয় এবং জান্নাতি কে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহাত ফেরদৌসের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে। সে বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছেন। এরপরেই বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।