ভারত থেকে আসা মাছের চালানে মিলল দামি শাড়ি থ্রি পিস

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: এবার শুল্ক ফাঁকি দেওয়ার লক্ষ্যে ভারত থেকে আমদানি করা মাছের চালানো ভিতরে লুকিয়ে আনা হয়েছে দামি শাড়ি থ্রি পিস।

শনিবার (৯ই মার্চ) রাতে আমদানি করা মাছের ট্রাক থেকে বিপুল পরিমাণে দামি শাড়ি, থ্রি-পিসের একটি চালান উদ্ধার করেছেন কাস্টমসের সদস্যরা। পণ্য চালানটি ভারত থেকে আমদানি করেছে লাকি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। এসব মালামাল জব্দের পর বেনাপোল বন্দর জুড়ে চাঞ্চল্যকর তৈরি হয়েছে।

কাস্টমস থেকে চালানটি খালাসের চেষ্টা করছিলেন সিঅ্যান্ডএফ এজেন্ট সোনালী সিঅ্যান্ডএফ এজেন্সি লিমিটেডের শান্ত। এর আগেও এ ধরনের পণ্য চালান একাধিবার আটক করেছে কাস্টমস। তবে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ না করায় এ ধরনের শুল্ক ফাঁকির প্রবণতা কমছে না বন্দরে।

বন্দরের সংশ্লিষ্ট সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভারত থেকে আসা মাছবাহী একটি ট্রাক তল্লাশি করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের শাড়ি ও থ্রি-পিসের চালান উদ্ধার করেছেন কাস্টমস সদস্যরা।

মাছ বহনকারী ভারতীয় ট্রাকটির চালক আলমগীর বলেন, আমরা ভারত থেকে ট্রাকে করে মাছের চালান বেনাপোল বন্দরে নিয়ে আসি। কিন্তু তার ভিতরে এসব দামী দামী শাড়ি থ্রি পিস কিভাবে এল সেটা আমরা জানি না।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, স্ক্যানিং মেশিনগুলো চালু করতে কাস্টমস কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে। মালামাল আটকের বিষয়টি কাস্টমসের। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন বলে জানান এ কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম-কমিশনার হাফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ভারত থেকে আমদানি করা একটি মাছের ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় দশ লক্ষাধিক টাকার দামী শাড়ি থ্রি পিস জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। সংশ্লিষ্ট আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *