নিজস্ব প্রতিবেদক: যশোর শতবর্ষী ঐতিহ্যপূর্ণ স্থাপনা রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দুইটায় জনউদ্যোগের ব্যানারে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।
এ সময়ে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য তারা বলেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক যশোর জেলা পরিষদ ভবন ও কালেক্টর ভবন। এ ভবন দুটি ব্রিটিশ আমল থেকে মাথা উঁচু করে যশোরের প্রতীকী হিসেবে রয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের সুবিধার কারণে এ ভবন দুটির মধ্যে জেলা পরিষদের ভবন ভেঙে নতুন ভবন তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে। তাই এ ভবন রক্ষার জন্যই জনউদ্যোগের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
এ সময়ে বিবর্তনের সভাপতি নওরোজ আলম খান চপল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ঝিকরগাছা শাখার সাধারণ সম্পাদক সুজন দত্ত, উদীচি সাংস্কৃতিক জোটের যশোর শাখার সহ-সভাপতি খন্দকার রাজিবুল ইসলাম, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু উপস্থিত ছিলেন