যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা -ফেনসিডিলসহ আটক-২

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দু’টি অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ বোতল ফেন্সিডিল চার মাদক কারবারী আটক হয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুরে পর্যন্ত জেলার শার্শা ও চৌগাছা উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে নয়টার দিকে যশোর জেলার শার্শার আসাদুজ্জামান বাবলু মার্কেটের রফিকুলের দর্জির দোকানের সামনে অভিযান চাল ২২০ পিসি ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, জেলার শার্শা লাউতাড়া ঢালিপাড়া এলাকার সোলায়মান হোসেনের ছেলে মিলন হোসেন(৩৫) ও একই এলাকার মির্জা আহমেদ আলীর ছেলে মাসুদ হাসান রিপন (৩০)।

https://www.novanews24.com/wp-content/uploads/2024/02/1152024165712.jpg

অন্যদিকে বুধবার (১৪ ফেব্রুয়ারী) ডিবি পুলিশের অভিযানে যশোর জেলার চৌগাছা উপজেলার দিঘীল সিংহ এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, চৌগাছা উপজেলার হুদা গ্রামের মৃত্যু নুর ইসলামের ছেলে ইকবল হোসেন (৩৫) ও একই এলাকার ইকবাল হোসেনের স্ত্রী পান্না খাতুন (২৮)।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসহ আটককৃতরা সবাই যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো । গতকাল সকাল থেকে আজ দুপুর পর্যন্ত জেলার শার্শা ও চৌগাছা উপজেলায় অভিযান চালিয়ে এসব মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *