যশোরে চিংড়ি মাছে জেলি পুশ:৬শ’ কেজি জব্দ করে পুড়িয়ে ধ্বংস

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে চিংড়ি মাছে জেলি পুশ করার দায়ে ৬শ’ কেজি চিংড়ি মাছ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গত কাল বুধবার  (১৪ই ফেব্রুয়ারী) রাত এগারোটার দিকে যশোর মনিহার এলাকায় অভিযান চালিয়ে এসব জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করে যশোর র‌্যাব-৬ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি ফয়সাল তানভীর ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষের সমন্বয়ের একটি দল।

আজ সকালে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় বলে এক প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন র‌্যাব-৬ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি ফয়সাল তানভীর।

 

র‌্যাব-৬ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি ফয়সাল তানভীর জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ওজন বৃদ্ধির জন্য বিপুল পরিমাণ চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে অপদ্রব্য জেলি পুশ করা হয়েছে । সেগুলো  সাতক্ষীরার থেকে দু’টি (চাপাই ট্রাভেলস ও চাপাই এক্সপেস নামক) বাস যশোর মনিহার মোড় হয়ে চাপাইনবাবগঞ্জ নেওয়া হচ্ছিলো।

রাত ১১ টার দিকে যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ কে সঙ্গে নিয়ে যশোর মনিহার এলাকায় অভিযান চালিয়ে ট্রাক দু’টি আটক করা হয়। পরে ট্রাক দু’টিতে তল্লাশি করে (রেজি: নং ঢাকা মেট্রো জ-১২-১৫১৯) চাপাই ট্রাভেলস বাসে ৯ টি ককসিট ও (রেজি: নং ঢাকা মেট্রো ব-১৫-৪৪৪১) চাপাই এক্সপ্রেস বাসে ৮ টি ককসিট, মোট ১৭ টি ককসিট ভর্তি চিংড়ি উদ্ধার করা হয়। প্রতিটি ককসিটে আনুমানিক ৩৫ কেজি করে মোট আনুমানিক ৬০০ কেজি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। পরে সেগুলো আজ সকালে আগুনের পুড়িয়ে ধ্বংস করা হয় এবং দুই বাস চালককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *