কেশবপুর প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনের ঈগল প্রতীকের প্রার্থী খন্দকার আজিজুল ইসলাম শেষ মুহুর্তে ব্যাপক গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার দিনব্যাপী পৌর শহরের অলিতে-গলিতে পাড়া মহল্লায় ও বাজারের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সাধারণ ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন প্রচার প্রচারণা, গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন ।

এসময়ে আজিজুল ইসলাম বলেন, আপনাদের সার্বিক উন্নয়নের জন্য আমি এবার স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়িয়েছি। আপনার আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা জনগণই পারেন আমাকে সংসদে পাঠাতে। তিনি আরো বলেন, আমার বিশ্বাস স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশাআল্লাাহ। আপনারা আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদের আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা হুমকি-ধামকি ভয় পাবেন না। নির্ভয়ে ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে আসবেন। আপনারা ভোট দিলেই ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত হবে। এসময় তার সাথে পৌর কাউন্সিলর কবির হোসেন,আওয়ামীলীগের নেতা জিএম হুসাইনসহ সর্ব শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।