দশ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার….. মেনন

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক, যশোর:বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, গত ১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যদিও বিশ্বব্যাংকের হিসেবে ২০১৫ সালে বিদেশি বাণিজ্যের নামে ৫০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। তবে দেশে উন্নয়ন হচ্ছে, তার নেপথ্যে রয়েছে শ্রমজীবী মানুষ। শনিবার সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে ওয়ার্কার্স পার্টির খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নতুন ২২ পরিবারের হাতে সব সম্পদ। এই নতুন দুর্নীতিবাজ ও রাজাকারদের প্রতিহত করতে হবে।

যশোর জেলা কমিটির সভাপতি অ্যাড. আবু বক্কার সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে মেনন আরও বলেন, আমাদের স্বাধীনতার ঘোষণা ছিল সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সমতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেতা। আমরা ঘোষণা করেছি মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক বাংলাদেশ গড়ার। যেখানে থাকবে ন্যায়ভিত্তিক সমতা। সেই লড়াই শুরু হয়েছে এবং তাতে আমরাই বিজয়ী হবো।

সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিট ব্যুরো সদস্য সুশান্ত দাস, মোস্তফা লুৎফুল্লাহ, নূর আহমেদ বকুল প্রমুখ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *