যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাক চূর্ণ-বিচূর্ণ, ড্রাইভার ও হেলপারের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন
স্টাফ রিপোর্টার: যশোর ট্রেনের ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ হয়ে পণ্যবোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপারের মৃত্যু হয়েছে।
রোববার (২৪শে ডিসেম্বর) ভোরে যশোর উপজেলার চৌগাছা আঞ্চলিক সড়কের চুড়ামনকাঠি ঋষি পাড়া সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামের বাহাদুরের ছেলে পারভেজ হোসেন (২৬) ও মহেশপুরের আজমপুর গ্রামের শহিদুলের ছেলে নাজমুল হাসান (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনাগামী ট্রেনটি ট্রাকে ধাক্কা দিলে এর ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন, হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, খুলনাগামী ট্রেনটি ভোর ৫ টা ৩০ মিনিটের দিকে চুড়ামনকাঠি লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময়ে লেভেল ক্রসিংয়ের গেট খোলা দেখে ঝিনাইদাহের মহেশপুর থেকে মালবাহী (ঝিনাইদহ ট ১১-১৬৬৭) একটি ট্রাক ক্রসিংয়ে উঠে পড়ে। তখন ট্রেন ওই ক্রসিংয়ে চলে আসে এবং ট্রেনের ধাক্কায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে ট্রেনটির বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
এ ঘটনার পরপরই যশোর-চৌগাছা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় ফাঁড়ি পুলিশ ও থানা পুলিশ এসে নিয়ন্ত্রণ করলে স্বাভাবিক হয় যান চলাচল।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে যশোর সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার রেকর্ড চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *