যশোরে পাঁচ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী কাজল অস্ত্রগুলোসহ গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে পাঁচ মামলার আসামী শীর্ষ কুখ্যাত সন্ত্রাসী ইয়াসিন মোহাম্মদ কাজল অস্ত্র গুলিসহ গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (২৮শে নভেম্বর) বিকাল পাঁচটার দিকে শহরের পুরাতন কসবা কাজীপাড়া মেইন সড়কে ইমনের মোটর গ্যারেজের সামনে অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ১টি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় তাকে গ্রেফতার করেন। সে ঐ এলাকার মৃত আঃ খালেকের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, অস্ত্রগুলিসহ গ্রেপ্তার করা ইয়াসিন মোহাম্মদ কাজল যশোরের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী। ইতিপূর্বে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। সে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ড ও মানুষ্য হত্যার নিমিত্তে অবৈধ অস্ত্রগুলি হেফাজতে রেখে এলাকায় অবস্থান করতেছিলো। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিবের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *