অমিতের বাসভবনে ৬বার বোমা বিস্ফোরণ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: আগেও পাঁচবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার নিয়ে ছয় বার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলাম ও তার পুত্র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে।

তবে আগে বোমা বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। যে কারণে এবার আর মামলা করতে যাওয়া হয়নি এমনটি ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের বড় ছেলে শান্তনু ইসলাম সুমিত।

তবে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেছেন, ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তারা বোমা বিস্ফোরণের তেমন কোন আলামত পাননি। বরং ফেসবুকসহ কিছু সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরণের ঘটনাটা অতিরঞ্জিত করা হচ্ছে বলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন।

 

উল্লেখ্য গতকাল শনিবার রাত ১১টার দিকে ৭/৮ মোটরসাইকেল করে প্রতিটি মোটরসাইকেলে তিনজন করে একদল দুর্বৃত্ত যশোর শহরের ঘোপ এলাকায় হেলমেট পরে বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাঁদের কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট পরিহিত ছিল। মোটরসাইকেল থেকে নেমেই তাঁরা তরিকুলের বাসভবন লক্ষ্য করে একের পর এক ককটেল নিক্ষেপ করেন। মুহূর্তেই কেঁপে ওঠে বাসভবন। বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা অন্তত পক্ষে ২০ থেকে ২৫টি ককটেলের বিস্ফোরণে ঘটানো ঘটায়। সিসিটিভির ফুটেজে এমন চিত্র দেখা গেছে। গত শনিবার রাতে তরিকুলের বাড়িতে হামলার সময় তাঁর স্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বাড়িতে একাই ছিলেন। তাঁদের ছেলে ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম বাড়িতে ছিলেন না। এ নিয়ে গত চার বছরে তরিকুল ইসলামের বাড়িতে মোট ছয়বার হামলার ঘটনা ঘটলো। প্রতিটি ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করলেও কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ও কোন মামলা করা হয়নি।

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের বড় ছেলে শান্তনু ইসলাম সুমিত বলেন, গতকাল রাতে হামলার আগে আমাদের বাসভবনে আরও পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত মো. নুরন্নবী। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনে মাঠে নামায় শহরের দড়াটানা মোড়ে অনিন্দ্য ইসলামের গাড়িতে প্রকাশ্যে হামলা করে দুর্বৃত্তরা। সন্ধ্যায় তিনি বাড়িতে পৌঁছালে সেখানেও মুহুর্মুহু বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করলেও কাউকে আটক করেনি। এমনকি থানায় মামলা বা জিডিও হয়নি।

গত বছর ২৮ আগস্ট দিবাগত রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আবারো আমাদের বাড়িতে বোমা হামলা করা হয়। এ ঘটনার কিছুক্ষণ পর মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে দুর্বৃত্তরা উপশহরে গিয়ে জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান এবং ধর্মতলা এলাকায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা করে। এ ছাড়া বিভিন্ন সময়ে আমার ছোট ভাই অনিন্দ্য ইসলামের বাড়িতে আরও তিন দফায় ককটেল হামলা করা হয়। কোনো ঘটনায়ই পুলিশ কাউকে আটক করতে পারেনি।

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মুঠোফোনে কয়েক দফায় সংযোগ দিলেও তার ফোন নাম্বারটা বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাকের মোটো ফোনের সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বোমা বিস্ফোরণের  সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা গঠন স্থল পরিদর্শন করেছি। তবে বোমা বিস্ফোরণের তেমন কোন আলামত আমরা পাইনি। প্রাথমিকভাবে মনে হয়েছে কেউ আতঙ্ক ছড়াতে কয়েকটি পটকা বাজি ফুটিয়েছে। তবে সোশ্যাল মিডিয়াতে বিষয়টি অতিরঞ্জিত করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

এদিকে ২৮ অক্টোবরের পর বিএনপির নেতা অনিন্দ্য ইসলামের বিরুদ্ধে যশোর থানায় চারটি মামলা হয়েছে। ওই মামলায় আগাম জামিন নিতে না পারায় বর্তমানে তিনি আত্মগোপনে আছেন। এ ছাড়া ২৮ অক্টোবরের আগে যশোর, নড়াইল ও ঢাকার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ৬০টির বেশি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *