১৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আট হয়েছে। এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ১৪ লাখ ৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, বেনাপোল রঘুনাথপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে হাববুল্লাহ (৩০)ও একই এলাকার মৃত রিয়াজুল মল্লিকের ছেলে সামাজুল ওরফে টেন্ডেল (২৮)।

বুধবার (১৫ই নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামের মেম্বার আব্দুল জব্বারের বাড়ির সামনে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের মাদকদ্রব্য সহ তাদের আটক করতে সক্ষম হয় শার্শা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

 

বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুর রহমান বলেন, বিপুল পরিমাণে মাদকসহ আটক হাবিবুল্লাহ ও সামাজুল ওরফে টেন্ডেল দুই জন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল রাতে শার্শা থানার অধিভুক্ত গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা জানতে পারে লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামের মেম্বার আব্দুল জব্বারের বাড়ির সামনে দিয়ে মাদকের একটি বড় চালান পাচার করা হচ্ছে। রাত দশটার দিকে গোড়পাড়া পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই সালাউদ্দিন খান, এএসআই আমজাদ হোসেনর সমন্বয়ে একটি চৌকস দল সেখানে অভিযান চালালে ওই দুই মাদক ব্যবসায়ী দু’টি মাদকের বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয় এবং বস্তা দুটি উদ্ধার করে তার মধ্যে ২৪ গাজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালত হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *