যশোরে ম্যাগনেট পিলার ক্রয়-বিক্রয় কালে দু’জন গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

 স্টাফ রিপোর্টার: যশোরে  ম্যাগনেট পিলার ক্রয়-বিক্রয় কালে দু’জনকে গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (৩০শে সেপ্টেম্বর ২০২৩) রাত ১১ টার দিকে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে একটা টিম যশোর বাঘারপাড়ার বাসুয়ারী ইউনিয়নের আলাদীপুর বাজারে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে এ ম্যাগনেটিক বা সীমানা পিলারসহ তাদেরকে গ্রেফতার করেন। আটককৃতরা হলেন, জেলার বাঘারপাড়া উপজেলার বাওলিয়া গ্রামের মৃত বদর উদ্দিন বিশ্বাসের ছেলে তোজাফ্ফার বিশ্বাস মিনটু (৫২) ও বাররা গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে  রবিউল ইসলাম(৫৭)। এ সময়ে বাড়ির মালিক মিজানুর রহমান কৌশলে পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা কথিত ম্যাগনেটিক পিলার অনুসন্ধান ও ক্রয়-বিক্রয়ের চক্রের সদস্য। গতকাল গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে জেলার বাঘারপাড়া উপজেলার আলাদিপুর বাজারের সন্নিকটে মিজানের বাড়িতে অভিযান চালিয়ে কথিত এ ম্যাগনেটিক পিলারসহ তাদেরকে আটক করা হয়। এ সময়ে বাড়ির মালিক কৌশলে পালিয়ে গেছেন। বাড়ির মালিক কেউ ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *