যশোরে সড়কে ব্যাটারিচালিত ভ্যান-রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চালকরা।

বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) সকালে শহরের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ সমাবেশ করেন।  বিক্ষোভকারী চালকরা চলাচলরত রিকশা, ভ্যান থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। ফলে দুর্ভোগে পড়ে বিভিন্ন উপজেলা সদর থেকে শহরে আসা মানুষেরা। তাদের পায়ে হেঁটেই গন্তব্য যেতে। দুর্ভোগে পড়ে স্কুলের শিক্ষার্থীরাও। পরে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশ করেন চালকরা।

বিক্ষোভকারীদের দাবি, বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান করে সড়কে ব্যাটারিচালিত যানবাহন চলার অনুমতি দিতে হবে, রিকশা থেকে বেআইনিভাবে মোটর ও ব্যাটারি খুলে নেওয়া বন্ধ করতে হবে, অবিলম্বে এসব চালকদের ক্ষতিপূরণ ও সড়কে চলার অনুমতি দিতে হবে।

রিকশাচালক নুরুমিয়া বলেন, ‘আমার বয়স প্রায় ৭০ হয়ে গেছে। তাই মটোরের রিকশা চালাই। এনজিওর ঋণ নিয়ে রিকশা বানাইছি। এখন হঠাৎ করে প্রশাসন বলছে, মোটরের রিকশা চলবে না। তাহলে এনজিও ঋণ শোধ করবো কী করে? আর খাবো বা কী?’

রিকশাচালক রাজিব বলেন, বিক্ষোভকারীরা রিকশা থেকে নামিয়ে দেন মহিলা কলেজের ছাত্রী ফারজানা আক্তারকে। তিনি বলেন, ‘সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রিকশায় করে বের হয়। কিন্তু আপন মোড়ে এসে গাড়ি আটকে দেন অন্য রিকশাচালকরা। তারা রিকশা থেকে নামিয়ে দিলে পায়ে হেঁটে কলেজে যেতে হচ্ছে।’

 

যশোরে ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়নে মোটরচালিত অটোরিকশার মোটর ও ব্যাটারি খুলে নেওয়া হচ্ছে। গত তিনদিনের অভিযানে অটোরিকশা ও ইজিবাইক মিলিয়ে দুইশোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।

যশোরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) বেলাল হোসাইন বলেন, শহরে এত পরিমানে ইজিবাইক ইজি রিকশা হয়ে গেছে যে তার কারণে অন্যান্য যান চলাচলেই এখন দায়। এ কারণে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলেছে। আশা করছি তারা অন্যান্য মানুষের বিষয়গুলো বুঝবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *