ঝিকরগাছা স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা স্বামী আবদুস সালাম (৬৫) এর লাঠির আঘাতে স্ত্রী জবেদা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোশতিনা গ্রামে।

এ ঘটনায় স্বামী আবদুস সালামকে আটক করেছে ঝিকরগাছা থানার পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১ঃ৩০ টার দিকে আবদুস সালাম মাঠের কৃষিকাজ শেষ করে তার নিজ বসত বাড়িতে ফিরে এলে ছেলেকে টাকা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী জবেদা বেগমের সঙ্গে বাগবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রী তার স্বামীকে অশীল ভাষায় গালা- গালিজ করতে থাকে । তখন আব্দুস সালাম তার স্ত্রীর মাথায় লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এ সময়ে স্ত্রী জবেদা মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন , স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কোলাহের জের ধরে ওই নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *