স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

ঠাকুরগাঁ প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় খাদেমুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি তার নিজের ৪টি গরুকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে হত্যার পর নিজেও গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার ৭নং রাতোর ইউনিয়নের ব্রহ্মগাও গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খাদেমুলের সঙ্গে তার স্ত্রীর বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। তার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে ধারণা করতেন তিনি। পরকীয়ার সন্দেহের জেরে প্রায় স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো খাদেমুলের। এতে তার স্ত্রী গরু বিক্রি করে অন্যত্র চলে যাওয়া হুমকি দেয়। এটা সহ্য করতে না পেরে গরুগুলোকে গ্যাস ট্যাবলেট দিয়ে হত্যা করে তিনি নিজেও দুটি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে তাকে অসুস্থ অবস্থায় স্থানীয় পল্লি চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপরে সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য সুভাষ চন্দ্র রায়ের নির্দেশে তার ভাইয়েরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দিনাজপুর এম আবদুর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন দুপুরে তিনি মারা যান।

রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে গ্যাস ট্যাবলেট প্রয়োগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *