যশোরে প্রতারণার দায়ে মা-ছেলে গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের প্রতারণার দায়ে মা -ছেলেকে আটক করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) বিকেলে যশোর জেলার রাজারহাটের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

প্রতারণার মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে পাওয়া পেনশনের টাকা আত্মসাতের অভিযোগে মা-ছেলেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উত্তম কুমার বিশ্বাস (৪০) ও মাধবী রাণী বিশ্বাস (৫৭)।

পিবিআইয়ের এসআই রেজোয়ান জানিয়েছেন, গত মাসের ৯ জুলাই যশোর বিআরডিবির উপপরিচালক মো. কামরুজ্জামান ও উপপ্রকল্প পরিচালক মো. জহুরুল ইসলামের স্বাক্ষর ও সিল জাল করে একই জেলার অগ্রণী ব্যাংকের রেলবাজার শাখা থেকে ৮ লাখ এবং ঝিনাইদহের কালিগঞ্জ শাখা থেকে ৭ লাখ ৯৯ হাজার টাকা তোলা হয়। পরে তদন্ত করে দেখা যায় এ ঘটনায় মাধবী রাণী বিশ্বাস ও তার ছেলে উত্তম কুমার বিশ্বাস জড়িত।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, গ্রেফতার মাধবী রাণী বিশ্বাস স্বীকার করেছেন যে তিনি পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যশোর জেলা দফতরের ‘পেনশন ফান্ড’ শিরোনামে অগ্রণী ব্যাংক থেকে পেনশন গ্রহণ করতেন। এ কারণে অগ্রণী ব্যাংকের দড়াটানা শাখায় তার যাতায়াত ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি বিআরডিবির একটি চেকের পাতা চুরি করেন। পরে তা দিয়ে অগ্রণী ব্যাংকের রেলবাজার শাখা ও ঝিনাইদহের কালিগঞ্জ শাখা থেকে প্রায় ১৬ লাখ টাকা উত্তোলন করেন।

এ ঘটনায় গ্রেফতার মা ও ছেলেকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন পিবিআইয়ের এসআই রেজোয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *