জেইউজের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি আকরামুজ্জামান-সম্পাদক ফরহাদ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: সাংবাদিক ইউনিয়ন যশোর-জেইউজের দ্বিবার্ষিক নির্বাচনে ৩৮ ভোট পেয়ে সভাপতি পদে আকরামুজ্জামান ও ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ নির্বাচিত হয়েছে।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি এম.আইউব পেয়েছেন ২০ ভোট ও গোলাম মোস্তফা মুন্না পেয়েছেন ২৭ ভোট। এছাড়া সহ সভাপতি পদে সর্বোচ্চ ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএম আসাদ। তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট। অন্যদিকে, কার্যনির্বাহী সদস্য পদে মোস্তফা রুহুল কুদ্দুস ৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হানিফ ডাকুয়া পেয়েছেন ২৬ ভোট।

শনিবার প্রেসক্লাব যশোরে সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আটটি পদের মধ্যে চারটি পদে ভোট অনুষ্ঠিত হয়।

অপর চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চারজন বিজয়ী হয়েছেন। তারা হলেন, যুগ্ম সম্পাদক পদে গালিব হাসান পিল্টু, দপ্তর সম্পাদক জুবায়ের আহম্মেদ, কোষাধ্যক্ষ এএআর মশিয়ার ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *