নিজস্ব প্রতিবেদক: যশোরে হাফার আলির (৫০) নামে এক স্কুলের দপ্তরীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ই জুন) সকাল আটটার দিকে সদর উপজেলার নওদা গ্রামে নিহতের নিজ বাড়ির ২০০ গজ দূর থেকে মৃতদেহটি উদ্ধার করে যশোর কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজতে নিয়েছে।
নিহত হাফার আলী যশোর শহরতলীর মমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী ও নওদা গ্রামের মৃত হানেফ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানিয়েছে, সকাল আট টায় স্থানীয় লোকজন তার প্রতিবেশি সাত্তারের বাড়ির উঠানে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি নিহতের বাড়ির লোকজনকে জানালে সাথে সাথে বাড়ির লোকজন ও গ্রামবাসী খবর শুনে ঘটনাস্থলে যান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় কয়েকটি সূত্র থেকে জানা গেছে, নিহত হাইপার আলীর সাথে স্ত্রীর বেশ কিছুদিন যাবত ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। যে কারণে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড সে বিষয়ে অধিকতর তদন্তের প্রয়োজন।
মৃত হাইফার আলির চাচা দোকানী এজাজ বলেন, তার ভাইপো পারিবারিক দ্বন্দ্বে নিজের গাছিদা দিয়ে নিজেই গলা কেটে আত্মহত্যা করেছে।
হাইপারের ছোট ভাই ইকবাল হোসেন বলেন, তার ভাই হাইপার দেনায় জর্জরিত ছিলেন। বিষয়টি নিয়ে সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে সকাল আটটার দিকে প্রতিবেশি সাত্তারের বাড়ির উঠানে ধারালো দা দিয়ে নিজের গলায় কোপ দিয়ে আত্মহত্যা করেন।
বিষয়টি নিয়ে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাইপার আলী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতর স্ত্রীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের পক্ষ থেকে অধিকার তদন্ত চালানো হচ্ছে। নিহত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পড়ানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।