ঘুমন্ত বড় ভাইয়ের গলাকেটে পালালেন ছোট ভাই

নিউজটি শেয়ার লাইক দিন

মানিকগঞ্জ প্রতিনিধি: প্রেমের বিয়ে মেনে না নেওয়ার জের ধরে মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত বড় ভাই আবু রায়হানকে (২৭) গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই রোমানের (২৪) বিরুদ্ধে।

হত্যাকাণ্ডের রাত থেকে ছোট ভাই পলাতক রয়েছেন। রবিবার (১০ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তারা ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

স্বজনরা জানান, শাহজাহান ফকিরের তিন ছেলে। তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রবিবার রাতে তিন ভাই ঘুমাতে যান। বড় ভাই রায়হান ও ছোট ভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসেছিলেন। রাতে ঘুমন্ত অবস্থায় রায়হানকে ছুরি দিয়ে গলাকেটে রোমান পালিয়ে যান। স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সিংগাইর থানার ওসি সৈয়দ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারিক কলহের জেরে রায়হান খুন হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোমানকে গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।’

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *