চৌগাছায় ৬টি স্বর্ণের বার উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর: যশোরের চৌগাছায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সোমবার ( ২৭শে ফেব্রুয়ারী ২০২৩) বেলা ১২টার দিকে জেলার চৌগাছা উপজেলার মাসিলা সীমান্তের ৩৯ পিলারের ১০০ গজ দূরে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০০ গ্রাম। এ সব স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক, লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি চৌগাছা মাসিলা সীমান্ত দিয়ে একজন স্বর্ণ প্রচারকারী স্বর্ণ নিয়ে ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে। এ সময়ে মাসিলা বিওপি ক্যাম্পের সদস্যরা আগে থেকে মাসিলা সীমান্তের ৩৯ নম্বর পিলারের ১০০ গজ দূরে অবস্থান নেয়। ওই পাচারকারী বিজিবির উপস্থিতি বুঝতে পেরে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগ টি উদ্ধার করে তাতে ছয়টি স্বর্ণের বার জব্দ করেন। স্বর্ণ পাচারের ঘটনায় চৌগাছা থানায় অজ্ঞাত নামে স্বর্ণ পাচারের মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *